এসএসসি পরীক্ষার রুটিন বাতিলের খবর গুজব, জানাল শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অসত্য ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে না, কোন বিষয়ে পরীক্ষা হবে তা পরীক্ষার হলে জানানো হবে’—এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ গুজব।

শুক্রবার (১৭ এপ্রিল) এক তথ্য বিবরণীতে শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্ত্রণালয় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top