২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইসরাইলি বাহিনীকে ‘সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী’ বললেন জাতিসংঘের বিশেষ দূত আলবানিজ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরাইলি সেনাবাহিনীকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেনাবাহিনী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তাদের কর্মকাণ্ড সব সীমারেখা অতিক্রম করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বহু উদাহরণ তৈরি করেছে।

এক ফিলিস্তিনি শিশুর ওপর ইসরাইলি সেনাদের নির্যাতনের ভিডিও দেখার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।

নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে আলবানিজ লেখেন, “আমি যথেষ্ট দেখেছি। তাই নিশ্চিতভাবেই বলতে পারি, ইসরাইলি সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বাহিনী।”

জাতিসংঘ-এর এই বিশেষ দূত এর আগে গাজা উপত্যকা-তে ইসরাইলের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ চালানোর অভিযোগ এনে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেন। এরপর থেকেই তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা, উসকানিমূলক প্রচারণা এবং ব্যক্তিগত হুমকি বাড়তে থাকে।

দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে আলবানিজ জানান, তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন এবং বর্তমানে নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছেন।

তিনি আরও বলেন, প্রতিবেদন প্রকাশের পর থেকে যে চাপ ও হুমকির মুখোমুখি হচ্ছেন, তাতে তার জীবন এখন ‘রোলার কোস্টার রাইডের’ মতো অনিশ্চয়তায় ভরা হয়ে উঠেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top