অনেক এলাকায় মোবাইল ইন্টারনেটে চালানো যাচ্ছে না ফেসবুক

অনেক এলাকার ব্যবহারকারী মোবাইল ইন্টারনেটের ডাটা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন। গ্রাহকরা শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার পর থেকে হঠাৎ এমন সমস্যায় পড়েছেন।

তবে দুপুর ১টার পর ফেসবুকও অনেকে এলাকায় ডাউন (ধীরগতি) হয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে। ফলে তাদের সামনে (নিউজফিড) নতুন কোনো পোস্ট আসছে না।

ঢাকার ব্যবহারকারীরা জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটে ফেসবুক চালাতে না পেরে তারা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে এ সামাজিকমাধ্যম চালাচ্ছেন। তা দিয়েই তাদের অনেকে ফেসবুকে সমস্যায় পড়া নিয়ে স্ট্যাটাসও দিয়েছেন।

তবে মোবাইল অপারেটর কোম্পানিগুলো এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি নন।

নাম প্রকাশ না করার শর্তে একটি অপারেটর প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুপুরে জানান, ঢাকার কিছু এলাকায় দুপুর থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা বিটিআরসির নির্দেশনা মেনে করেছে অপারেটররা। তার জানামতে সব অপারেটরকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top