১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা অর্থহীন, কড়া প্রতিক্রিয়া ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান পার্লামেন্টের স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ‘অর্থহীন’। তার মতে, পরাজিত পক্ষ কখনো শর্ত চাপিয়ে দিতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মাহদি মোহাম্মদী বলেন, ইরানের ওপর নৌ অবরোধ চালিয়ে যাওয়া বোমা হামলার চেয়ে ভিন্ন কিছু নয় এবং এর জবাব সামরিকভাবেই দিতে হবে। তিনি আরও দাবি করেন, যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা মূলত আকস্মিক হামলার জন্য সময় নেওয়ার কৌশল।

তিনি বলেন, এখন ইরানের পালটা উদ্যোগ নেওয়ার সময় এসেছে।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, ইরানের নেতারা নতুন কোনো প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন বাহিনী হামলা চালাবে না। তবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত থাকবে।

ট্রাম্প জানান, পাকিস্তান-এর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, সেনাবাহিনীকে অবরোধ চালিয়ে যেতে এবং সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানো হবে বলেও জানান তিনি।

কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না থাকায় বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top