৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, ২ জুলাই শুরু

নিজস্ব প্রতিনিধি:

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই থেকে এ বছরের পরীক্ষা শুরু হবে।

বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।

পরীক্ষার সময়সূচি দেখার জন্য এখানে ক্লিক করুন।

রুটিন অনুযায়ী, বাংলা প্রথম পত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট। শেষ দিনে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এবং শিশু বিকাশ দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে। ৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার জন্য সময় থাকবে ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা ৩০ মিনিট।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top