২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশেষ বৃত্তি-২০২৫

ইমতিয়াজ, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশেষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক সংক্রান্ত তথ্য হালনাগাদের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যেসব শিক্ষার্থীর নাম পূর্বে প্রকাশিত বৃত্তির তালিকায় রয়েছে, তাদের এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিশেষ বৃত্তির নীতিমালা-২৫’ অনুযায়ী যেসব শিক্ষার্থী পূর্বে অনলাইনে আবেদন করে বিভাগীয়ভাবে মনোনীত হয়েছেন, তাদের নির্ধারিত ওয়েবসাইটে (https://scholarship.jnu.ac.bd⁠�) প্রবেশ করে ব্যাংক হিসাবসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২৩ এপ্রিল থেকে ৩০ এপ্রিল ২০২৬-এর মধ্যে শিক্ষার্থীদের এ তথ্য হালনাগাদ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য জমা না দিলে বৃত্তি কার্যক্রমে জটিলতা সৃষ্টি হতে পারে।

ব্যাংক তথ্য প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হলো—
— শিক্ষার্থীর নাম ও ব্যাংক হিসাবের নাম একই হতে হবে;
— সরকারি অনুমোদিত তফসিলি ব্যাংকে নিজ নামে হিসাব থাকতে হবে;
— এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সেবা (যেমন বিকাশ, নগদ, রকেট) কিংবা অন্য কোনো বিকল্প হিসাব গ্রহণযোগ্য নয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করে বৃত্তি কার্যক্রমকে নির্বিঘ্ন করতে সহযোগিতা করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top