১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা ইপিআই কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইপিআই কেন্দ্র মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক আব্দুল মান্নান, জেলা তথ্য কর্মকর্তা বায়েজিদ হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রশিদুল ইসলাম এবং জেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. আতিউর রহমান শেখসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, অপুষ্টি প্রতিরোধ ও সুস্থ জাতি গঠনে পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা, মা সমাবেশ এবং পুষ্টিকর খাবার বিতরণ।

তিনি আরও জানান, ২৯ এপ্রিল বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগের এ উদ্যোগ পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top