৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু বিষয় সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

৬ জুন (শনিবার) পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অতনু বড়ুয়া, পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ এমদাদুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা:ইফতেখার হাসান ভূঁইয়া,পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারী, এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ।

বর্তমানে ডেঙ্গু একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বার্তা পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত র‍্যালি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়। ডেঙ্গু প্রতিরোধে মনে রাখুন: বাসা-বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

কোথাও ৩ দিনের বেশি পরিষ্কার পানি জমতে দেবেন না।ফুলের টব, এসির ট্রে, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও অন্যান্য পাত্র নিয়মিত পরিষ্কার করুন।দিনের বেলায় মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলুন এবং সুস্থ থাকুন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top