দেশে তেলের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করেছে অসাধু চক্র: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি:

দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং কিছু অসাধু ব্যবসায়ী মহল অনৈতিকভাবে কৃত্রিম সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তেল নিয়ে কালোবাজারি ও সিন্ডিকেট দমনে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকার অনুদান বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছু চাপ থাকলেও দেশে বড় ধরনের কোনো সংকট নেই। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রভাব বিশ্বজুড়ে পড়লেও বাংলাদেশে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, কিছু ব্যক্তি অনৈতিকভাবে তেল মজুত ও কালোবাজারে বিক্রি করছে, যা জনদুর্ভোগ সৃষ্টি করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আগামী ২৬ এপ্রিল ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হবে। এছাড়া ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা এবং ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন, নগদ অর্থের চেক এবং সরকারি বরাদ্দপত্র বিতরণ করা হয়।

মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top