১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন নেতানিয়াহু, প্রথমবার প্রকাশ্যে জানালেন নিজেই

আন্তর্জাতিক ডেস্ক:

বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো প্রকাশ্যে জানিয়েছেন, তিনি প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন এবং গত ডিসেম্বর থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি এ তথ্য জানান।

৭৬ বছর বয়সী এই নেতা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ায় তার অস্ত্রোপচার করা হয়। সে সময় অস্ত্রোপচারের তথ্য প্রকাশ করা হলেও ক্যানসারের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, চিকিৎসকেরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেছিলেন। তবে সাম্প্রতিক পরীক্ষায় আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর চিকিৎসকদের পক্ষ থেকেও দুটি আনুষ্ঠানিক পত্র প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, রোগটি খুব প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

নেতানিয়াহু সামাজিক মাধ্যমে লেখেন, সৃষ্টিকর্তার রহমতে তিনি এখন ভালো আছেন এবং প্রস্টেটের সামান্য চিকিৎসাজনিত সমস্যাও পুরোপুরি সেরে গেছে।

তিনি আরও জানান, বিষয়টি প্রকাশে দেরি করার কারণ ছিল নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি। ইরান ও তাদের মিত্ররা যেন এই খবরকে ইসরাইলের দুর্বলতা হিসেবে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি এতদিন অপেক্ষা করেছেন।

বর্তমানে তিনি পূর্ণোদ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন বলে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।

সূত্র: সিএনএন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top