১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে ২০৪ পিচ ইয়াবাসহ ০৫ জন গ্রেফতার

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরে গুরুদাসপুরে ২০৪ পিচ ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে অভিযানে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর গ্রাম থেকে তাদের ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঝাউপাড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে বানী মোল্লা, মহারাজপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে শুভ ইসলাম, একই গ্রামের মৃত আলম হোসেনের ছেলে রাব্বি হোসেন, ধানুড়া গ্রামের মফিজুর রহমানের ছেলে হাসিবুল ইসলাম ও একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান।

গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ ( ওসি) মনজুরুল আলম জানান, উপজেলার মহারাজপুর গ্রামে রাতে আব্দুল মতিনের বাড়ীতে এক ব্যক্তি অবস্থান নিয়ে মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছেন। এমন খবরে এসআই এমদাদুল হকের নেতৃত্বে রাত ৩ টার দিকে সেই ব্যক্তির বাড়ীতে অভিযান দেন পুলিশের বিশেষ টিম । অভিযানে সেই বাড়ীতে অবস্থানরত প্রত্যেকের দেহ তল্লাশি করে ২০৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে আাসামীদের থানায় আনা হয়। পরে থানায় আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য মামলায় নাটোর সদরে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top