১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে জরিমানা ও কারাদণ্ড

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:

ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরি ও সরবরাহের অভিযোগে খাইরুল ইসলাম (১৯) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামের মৃত আহসাব উদ্দিন ছেলে খাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তাকে হাতেনাতে ভেজাল দুধ তৈরির সময় আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। আদালত খাইরুল ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ও এসিল্যান্ড জানান, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top