১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক আরও অনেকে

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় সক্রিয় আন্তঃজেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বালিয়াকান্দি এলাকার চৌমুহনী বাজার সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বালিয়াকান্দি গ্রামের ২নং ওয়ার্ডে আলমগীর হোসেনের ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে অবৈধভাবে তৈরি ৩টি জালিয়াতি রশিদ এবং শশীগঞ্জ বাজার থেকে সংগৃহীত খাজনা আদায়ের ২টি রশিদ বই জব্দ করা হয়েছে, যা চক্রটির প্রতারণামূলক কর্মকাণ্ডের ইঙ্গিত দেয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মোশারফ হোসেন মহসিন (৪৮), মোঃ মাকসুদ (৩৫), মোঃ রেজাউল (৪৫), মোঃ বাচ্চু (৩২) ও মোঃ সালাউদ্দিন (৪৮)। এছাড়াও মোঃ মিরাজ (৩২)সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তজুমদ্দিন থানায় মামলা নং-১০, তারিখ ২৫ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৪১৩/৪১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top