১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

গত ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন উপসর্গ দেখা গেছে ১,৩৫৮ জনের

নিজস্ব প্রতিনিধি:

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ এবং সিলেট বিভাগে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে সিলেট বিভাগে হাম শনাক্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ৪ হাজার ৬৯৩ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৯ হাজার ১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর-র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ রোধে সতর্কতা মানার আহ্বান জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top