১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ঢাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী কারাগারে

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিমো (২৬)-এর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (২৭ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোববার (২৬ এপ্রিল) রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকালে বাড্ডার একটি বাসায় মুনিরা মাহজাবিন মিমোকে অচেতন অবস্থায় দেখতে পান তার বাবা। পরে তাকে উদ্ধার করে মৃত ঘোষণা করা হয়। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় একই দিন মিমোর বাবা গোলাম মোস্তফা বাড্ডা থানায় সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, মিমোর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ বার্তা দেখে তার সঙ্গে অভিযুক্ত শিক্ষকের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি পরিবারের কাছে স্পষ্ট হয়। এছাড়া মৃত্যুর আগের রাতে তাদের মধ্যে ভিডিও কলে কথোপকথন হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top