২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন স্থগিত

মোঃ ফাহিম,পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন অনিবার্য কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনার ড. মো. আমিনুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য ও অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ সাময়িক বিরতি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ, সময় ও সংশ্লিষ্ট নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ড. মো. আমিনুল ইসলাম বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কিছু প্রস্তুতিমূলক ঘাটতি থাকায় নির্বাচনটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খুব দ্রুত এসব সমস্যার সমাধান করে নতুন তারিখ ও সময় ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়ে আসছে।পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন স্থগিত

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচন অনিবার্য কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগামী ৭ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনার ড. মো. আমিনুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য ও অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এ সাময়িক বিরতি দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তারিখ, সময় ও সংশ্লিষ্ট নির্দেশনা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার ড. মো. আমিনুল ইসলাম বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কিছু প্রস্তুতিমূলক ঘাটতি থাকায় নির্বাচনটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। খুব দ্রুত এসব সমস্যার সমাধান করে নতুন তারিখ ও সময় ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top