১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে মারধর করে শ্যালক-দুলাভাই আটক

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবল আছাদকে প্রকাশ্যে মারধর করায় শ্যালক ও দুলাভাইকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কামারদাহ গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে মোঃ মাসুম (৩৩) ও বহরপুর খালকুলা গ্রামের মোঃ বাচ্চু মোল্লার ছেলে মোঃ ছাবিত মোল্লা (২১)। আটককৃতরা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ১১ টার দিকে রাজবাড়ী শহরের ১নং রেল গেইটের নিকট দায়িত্ব পালনকালে ট্রাফিক কনস্টেবল আছাদের উপর হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে ট্রেন যোগে এসে নেমে অসুস্থ শিশুকে নিয়ে অটোতে ওঠেন মোঃ মাসুম, তার শ্যালক ছাবিত ও স্ত্রী-সন্তান। ওই অটোতে ট্রাফিক পুলিশ লাঠি দিয়ে বারী মারে। এ নিয়ে তর্কাতর্কি হয়। পরে পুলিশের শার্টের কলার ধরে কিল-ঘুষি মারে। আশপাশে থাকার অন্যান্য পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

ট্রাফিক কনস্টেবল আছাদ বলেন, ট্রেন আসার পর রেল গেইটে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসন করতে অটোর পিছনে একটি বারী দেই। এতেই দুজন যাত্রী নেমে এসে আমাকে গালিগালাজ করাসহ শাররিক ভাবে লাঞ্ছিত করে। পরে তাদেরকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মাসুম ও তার শ্যালক ছাবিত মোল্লাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীর রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top