১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় আটক-২

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা প্রবাসীর স্ত্রীর ছাগল চুরি করে পালানোর সময় জনতা দুই ছাগল চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। গত সোমবার (২৭ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বগুড়া সদরের নামুজা ভান্ডারিপাড়া এলাকার জাহাঙ্গীর প্রামানিকের ছেলে হৃদয় প্রামানিক (২২) ও একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান (২৮)।

পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার তারতা গ্রামের প্রবাসী সাহিদুল ইসলামের স্ত্রী গত সোমবার বেলা সাড়ে ১১ টায় দিকে উপজেলার কুন্দগ্রাম ছাতুয়া পূর্বসিংড়া রাস্তার পাশে বাড়ির সামনে খলিয়ানে তার পালিত কালো রংয়ের একটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রাখেন।

বিকেল সাড়ে ৪ টার দিকে আকটকৃত দুই যুবক বেঁধে রাখা ছাগলটি কৌশলে বাঁধন খুলে তাদের সিএনজিতে তুলে চুরি করে আদমদীঘির কুন্দগ্রাম বাজারের দিকে পালায়। এসময় প্রবাসীর স্ত্রীর প্রতিবেশি ভাতিজা জিহাদ হোসেন টের পেয়ে চিৎকার করলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে কুন্দগ্রাম-চাঁপাপুর সড়কের তারতা করিরডারা নামক স্থানে ছাগলসহ হৃদয় প্রামানিক ও মোস্তাফিজার রহমানকে আটক করে।

পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনসহ তাদের ব্যবহৃত সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় রাতে ছাগলের মালিক বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top