২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারের ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের সঙ্গে মস্কোর কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাশিয়া প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকের সময় পুতিন জানান, সম্প্রতি তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বার্তা পেয়েছেন।

পুতিন বলেন, খামেনির প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা ও সম্মান পৌঁছে দিতে তিনি আরাগচিকে অনুরোধ করেছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া ও ইরানের বিদ্যমান কৌশলগত সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও সম্প্রসারিত হবে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের জনগণ নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করছে। তিনি আশা প্রকাশ করেন, দেশটি বর্তমান সংকট কাটিয়ে দ্রুত স্থিতিশীলতা ও শান্তির পথে ফিরবে।

পুতিন জানান, রাশিয়া ইরান এবং পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষায় কাজ করবে। যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে মস্কো সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। এর আগে তিনি পাকিস্তান ও ওমান সফর শেষ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top