১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দেলোয়ার হত্যা মামলায় সাবেক এমপি মাসুদ উদ্দিনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী-কে জিজ্ঞাসাবাদের জন্য আবারও রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম শুনানি শেষে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের উপ-পরিদর্শক কফিল উদ্দিন রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন, অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সেসময় বিপুলসংখ্যক নেতাকর্মী দেশীয় অস্ত্রসহ আন্দোলনকারীদের ওপর আক্রমণ চালায় এবং গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন, যিনি পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার পর ২০২৫ সালের জুলাইয়ে মিরপুর থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়।

এর আগে গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top