২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‌্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় র‌্যাব-১৩ এর অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) ভোর রাতে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোহাম্মদ মিষ্টার ইসলাম (১৮)। তিনি ওই এলাকার আসমত আলীর ছেলে।

শনিবার দুপুরে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে মসির ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বসতঘরের ভেতরে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মোহাম্মদ মিষ্টার ইসলামকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ডিমলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্তঘেঁষা এলাকায় মাদক পাচার ও বেচাকেনা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান জনমনে স্বস্তি ফিরিয়েছে। প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top