৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ নারী-পুরুষসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা।

শুক্রবার (০১ মে) দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয় ।

শনিবার (০২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো,রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার ইসলামপুর গ্রামের আঃ রব হাওলাদারের ছেলে মোঃ নূর মোহাম্মদ হাওলাদার (২৫),কুমিল্লা জেলার চান্দিনা থানার অলিপুর গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ লিটন (২৭), এবং লিটনের স্ত্রী মরিয়ম বেগম (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাতে গোয়ালন্দ উপজেলার বরকত সরদার পাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান পরিচালনা করে র‌্যাব ১০। এসময় একটি যাত্রিবাহি বাস তল্লাসি করে ২০ কেজি গাজাসহ তিনজনকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার দাম প্রায় ৬ লক্ষ টাকা।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। জব্দকৃত মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top