১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মুরাদনগরে বাড়ির আঙিনায় গাঁজা চাষ করায় অটোচালক গ্রেপ্তার, জব্দ ৪ গাছ

মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার মেটংঘর দক্ষিণ পাড়ায় নিজ বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে মোঃ মহিউদ্দিন মিয়া (৩৪) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশ তার বাড়ি ঘেরাও করে। পরে জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন মিয়া নিজ বসতঘরের পূর্ব পাশে খালি জায়গায় গাঁজা গাছ চাষের কথা স্বীকার করেন। তার দেখানো জায়গা থেকে ৪টি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে আসামিকে থানায় নেওয়া হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। রবিবার দুপুরে আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top