৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তেল বিতরণে অনিয়ম রশিদা ফিলিং স্টেশনকে জরিমানা

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদর উপজেলায় তেল বিতরণে একাধিক অনিয়মের অভিযোগে রশিদা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে চলমান নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ।

অভিযান সূত্রে জানা যায়, রশিদা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত নিয়ম লঙ্ঘন করে বোতল ও জারে তেল বিক্রি করা হচ্ছিল। এছাড়া নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ, পরিমাপে অসঙ্গতি এবং বিক্রয় ব্যবস্থাপনায় অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়ম জনস্বার্থবিরোধী ও বিদ্যমান নীতিমালার পরিপন্থী হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানকালে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় তদারকি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ বলেন, জ্বালানি সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ মজুত বা অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top