৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে তিন মাদক কারবারীরকে জেল ও অর্থদণ্ড

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের পর জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি অভিযানিক দল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করেন।

অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। সাজাপ্রাপ্ত মাদককারবারিরা হলেন, আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের এনামুল হকের ছেলে রাকিবুল হাসান (২৪) একই উপজেলার নিমাইদীঘি গ্রামের হাবিল প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৮) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কোলসনিপুর গ্রামের আব্দুল হামিদ মন্ডলের বুলবুল আহম্মেদ (২৮)।

পরে মাদক কারবারিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম দুই জনকে ছয় মাস করে ও একজনকে একজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন। তিন সাজাপ্রাপ্তদের এক শত টাকা অর্থদন্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামত ধ্বংস করেন ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top