৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাংশায় মোবাইল কোর্ট অভিযান: তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (০২ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।
এ সময় তার সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে চড়পাড়া এলাকার মোঃ রাজু মিঞা (২৮), মথুরাপুর এলাকার সুবাস কুমার দাস (৪৮) এবং নারায়নপুর এলাকার আবদুর রহমান মীর (৬০)-কে দেহ তল্লাশির মাধ্যমে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মোঃ রাজু মিঞাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, সুবাস কুমার দাসকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং আবদুর রহমান মীরকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top