পশ্চিমবঙ্গে অস্থিরতায় ‘পুশইন’ হলে ব্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গ-এ ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে যদি ‘পুশইন’ বা অনুপ্রবেশের ঘটনা ঘটে, তাহলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, তিস্তা নদী নিয়ে চুক্তি নতুন সরকারের আমলে হবে কি না, সে সিদ্ধান্ত ভারতের ওপর নির্ভর করছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন বা ভারত সফরে যেতে পারেন। এ সফরে তিস্তা মহাপরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top