জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুন মাসে চীন অথবা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি রয়েছে। দুই দেশের সরকারপ্রধানদের সময়সূচির সঙ্গে সমন্বয় করে সফরের তারিখ নির্ধারণের কাজ চলছে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ‘পুশইন’ পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশও প্রয়োজনীয় জবাব দেবে।

নিজের চীন সফর প্রসঙ্গে তিনি জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং তিস্তা নদী-কেন্দ্রিক মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে, যা সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প।

এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-এর সঙ্গে আলোচনা ইতিবাচক রয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশও এ ধরনের চুক্তিতে যুক্ত হচ্ছে এবং এ ক্ষেত্রে বাংলাদেশ তুলনামূলকভাবে এগিয়ে আছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top