মাঠপর্যায় থেকে ধাপে ধাপে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠপর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের ধাপে ধাপে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) সিলেট-এ পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্বে রয়েছে এবং পুলিশ বাহিনীর কার্যক্রমও আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছে। এ কারণে দীর্ঘ সময় ধরে মাঠপর্যায়ে সেনা সদস্যদের দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা কমে এসেছে।

তিনি আরও বলেন, কী প্রক্রিয়ায় এবং কোন ধাপে সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে, সে বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাথর উত্তোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সুনামগঞ্জসহ সিলেট অঞ্চলে পাথর উত্তোলন ও সংরক্ষণ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। সিলেট বিভাগের কমিশনারের নেতৃত্বে গঠিত এই কমিটি কোন এলাকা থেকে, কত গভীর থেকে এবং কী পরিমাণ পাথর উত্তোলন করা যাবে, তা নির্ধারণ করবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করেও কীভাবে পাথর উত্তোলন করা যায়, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top