সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল পৌঁছেছে বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি:

দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত (ক্রুড) তেল বাংলাদেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৭ মে) থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এর চট্টগ্রাম জেটিতে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসেনি। পরে বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে গত ২১ এপ্রিল চীনা জাহাজ ‘নিনেমিয়া’ যাত্রা শুরু করে। প্রায় ১৫ দিনের দীর্ঘ ভ্রমণ শেষে বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দর-এর কুতুবদিয়া অ্যাঙ্করেজে পৌঁছায়।

তেল খালাসের জন্য ইতোমধ্যে ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জাহাজ একবারে প্রায় ৪ হাজার টন করে ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। এতে প্রতিদিন প্রায় ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। জাহাজ থেকে কুতুবদিয়া হয়ে পতেঙ্গার ইআরএল পর্যন্ত তেল পরিবহন করা হচ্ছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসে আরও প্রায় দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিরতির পর বড় আকারের এই তেল চালান দেশে পৌঁছানোয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে এবং রিফাইনারির কার্যক্রমও স্বাভাবিক গতি পাবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top