হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়-এ মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।

হাওড় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা কার্যক্রম পর্যালোচনার জন্য সভাটির আয়োজন করা হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, নির্ভুল ও স্বচ্ছ তালিকা তৈরির মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করতে হবে। সেই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

সভায় সিদ্ধান্ত হয়, দ্রুততম সময়ের মধ্যে কৃষকদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া ভারী বৃষ্টির কারণে কৃষকদের ক্ষতি কমাতে ধান রোপণ ও সংগ্রহের সময়সূচি কিছুটা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, হাওড়াঞ্চলে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকার তিন মাস সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে।

সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ হাওড় অঞ্চলের বিভিন্ন সংসদ সদস্য।

এদের মধ্যে ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, ড. ওসমান ফারুক, ফজলুর রহমান, লুৎফুজ্জামান বাবর, কামরুজ্জামান কামরুল, নুরুল ইসলাম, কলিম উদ্দিন মিলন এবং মোহাম্মদ কয়সর আহমদ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top