স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিনিধি:

মো. সাহাবুদ্দিন আগামী শনিবার (৯ মে) স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে লন্ডন সফরে যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর আরেকটি ফ্লাইটে রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুর-এ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top