নাটোরের কয়েকটি এলাকায় শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিনিধি:

নাটোর-এর কয়েকটি এলাকায় আগামী শনিবার (৯ মে) সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণের কাজ চলবে শনিবার। এ কারণে বড়াইগ্রাম উপজেলা-এর বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

সমিতির সদর দপ্তরের অধীন বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়ন-এর বিভিন্ন স্থানে শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তারা দুঃখিত। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম বা বেশি হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top