লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ১৫

নিজস্ব প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় যাত্রীবাহী মারসা পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এর চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মো. আব্দুল্লাহ জানান, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহণ বাসের সঙ্গে কক্সবাজারগামী একই কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে।

সংঘর্ষের ফলে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেন। পরে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে লোহাগাড়া ট্রমা সেন্টার এ চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

সালাহ উদ্দীন চৌধুরী বলেন, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top