বাংলাদেশে বিশেষায়িত ক্যানসার হাসপাতাল গড়তে জাপানের সহযোগিতা চাইলেন ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিনিধি:

ডা. শফিকুর রহমান বাংলাদেশে একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতাল স্থাপনে জাপানের সহযোগিতা কামনা করেছেন।

শুক্রবার (৮ মে) জাপানের স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ দেশটির ভাইস মিনিস্টার শিমাদা তোমোকি–এর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। বৈঠকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানান শিমাদা তোমোকি।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশই পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেয়।

এ সময় ডা. শফিকুর রহমান বিশেষভাবে বাংলাদেশে আধুনিক ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠায় জাপানের সহায়তা চান।

জাপানের পক্ষ থেকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকার প্রশংসা করা হয়। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

ডা. শফিকুর রহমান জাপানের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ ও মানবসম্পদ উন্নয়নে জাপানের অবদানের কথা উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাইফুল আলম খান মিলন এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top