গত ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩৫০

নিজস্ব প্রতিনিধি:

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত এক দিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ৩৪১ জন। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ১১৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৯৩৭ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৩১ হাজার ৯৯২ জন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top