২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

নিজস্ব প্রতিনিধি:

২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার তারিখ ঘোষণা করেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। অন্যদিকে এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

তিনি বলেন, এর আগে ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ আপত্তি জানায়। পরে শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরীক্ষার সময় পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়। একইসঙ্গে প্রশ্নপত্র ফাঁস রোধ এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য কঠোর নজরদারির ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top