শেখ হাসিনার পদত্যাগ, শীঘ্রই গঠন হবে অন্তবর্তীকালনি সরকার: সেনাপ্রধান

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে পদত্যাগ করে হেলিকপ্টার করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বিষয়টি সংবাদ সম্মেলণে নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  তিনি আরও বলেছেন, সকল হত্যাকান্ডের বিচার হবে। জনগণ কে ধৈর্য্য ধরার আহ্ববান জানিয়েছেন তিনি।

এদিকে বার্তা সংস্থা এ এফপি জানিয়েছে, বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা  ভারতে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

এদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দুপুরে সেনা সদরদপ্তরে এ বৈঠক শুরু হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top