২০২৬-২৭ অর্থবছরের বাজেট চাহিদাপত্র জমা দিতে মাউশির নির্দেশ, শেষ সময় ৪ জুন

নিজস্ব প্রতিনিধি:

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আওতাধীন সব অফিস ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চাহিদাপত্র নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৪ জুনের মধ্যে এ তথ্য জমা দিতে বলা হয়েছে।

সোমবার জারি করা এক অফিস আদেশে মাউশি জানায়, নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা অফিস বাজেট বরাদ্দ থেকে বঞ্চিত হতে পারে।

নির্দেশনায় বলা হয়েছে, মাউশির ওয়েবসাইট থেকে ১১ পৃষ্ঠার নির্ধারিত ছক সংগ্রহ করে বাজেটের চাহিদাপত্র প্রস্তুত করতে হবে। এরপর নির্ধারিত গুগল ফরম পূরণ করে সময়সীমার মধ্যে জমা দিতে হবে।

অধিদপ্তর আরও সতর্ক করে জানিয়েছে, সময়মতো তথ্য জমা না দেওয়ার কারণে কোনো জটিলতা তৈরি হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।

বিভিন্ন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা গুগল ফরমের লিংক নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে বাজেটসংক্রান্ত তথ্য পাঠাতে হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top