২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির উপকরণসহ যুবকের দণ্ড

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানিপুর পশ্চিমপাড়া এলাকায় ভেজাল দুধের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ মোবাইল কোর্টে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (১৮ মে ২০২৬) রাত ৮টার দিকে পরিচালিত অভিযানে অভিযুক্ত মোঃ আব্দুর রশিদ (২৩) কে আটক করা হয়। তিনি ভবানিপুর পশ্চিমপাড়া এলাকার মোঃ লিটনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে তার কাছ থেকে প্রায় ১০০ লিটার কোয়ালিটি তেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৯ হাজার টাকা। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top