১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (১৮ মে ২০২৬) রাত ১টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব মদ ও গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে মনোহরপুর বিওপি ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দ হওয়া মদের আনুমানিক মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
এদিকে পৃথক আরও কয়েকটি অভিযানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে মোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। এর মধ্যে মাসুদপুর বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ১টি গরু জব্দ করে। জহুরপুর বিওপি নারায়নপুর ইউনিয়নের খলিফারচর এলাকা থেকে ৩টি, বাখেরআলী বিওপি সোনাদিয়াচর এলাকা থেকে ৪টি এবং ফরিদপুর বিওপি উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা থেকে ৪টি গরু জব্দ করে। এছাড়া মনাকষা বিওপি সুন্দরপুর ইউনিয়নের কদমতলা এলাকা থেকে আরও ২টি গরু জব্দ করে।
বিজিবি জানিয়েছে, জব্দ হওয়া মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে মোট ৩৩টি ভারতীয় গরু এবং ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৮৭ হাজার টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top