১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদযাত্রা নির্বিঘ্নে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলা চেয়ারম্যানের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা চালু থাকবে।

সরকার জানিয়েছে, ঈদের সময় মহাসড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের দিনসহ আগের সাত দিন ও পরের পাঁচ দিন স্টেশনগুলো নিরবচ্ছিন্নভাবে সেবা দেবে।

অন্যদিকে, এবারও কোরবানির ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে। তবে ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে জানানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top