১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত দেশজুড়ে নানা আয়োজনের মাধ্যমে কর্মসূচিগুলো পালন করা হবে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা অনুষ্ঠিত হয়।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ৩০ মে ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন। একই দিন সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন থানায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করা হবে। শাহাদৎবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন মাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগও নেওয়া হয়েছে।

৩১ মে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের জেলা, মহানগর ও স্থানীয় ইউনিটগুলোতেও আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মধ্যে সহায়তা বিতরণের কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে দলটি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top