কাঠালিয়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত শফিকুল ইসলাম

আঃ রহিম, কাঠালিয়া প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর আওতায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন কাঠালিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। তিনি উপজেলার দত্তের পশুরিবুনিয়া গ্রামের মো. লাল মিয়ার বড় ছেলে। এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও সৃজনশীল শিক্ষাদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিক্ষক সমাজে বিশেষ সুনাম অর্জন করেছেন।

উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির চূড়ান্ত মূল্যায়ন শেষে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন ও সদস্য সচিব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেএম জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, উদ্ভাবনী পাঠদান পদ্ধতি এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এ গৌরব অর্জন করেন। বিদ্যালয়ে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তার এ সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগীরা আনন্দ প্রকাশ ও অভিনন্দন জানিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top