২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি:

আদ্-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে একাধিক শিশুর মৃত্যুর ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দায় প্রমাণিত হলে হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঈদের জামাতে ইমামতি করেন মুফতি ওমর ফারুক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে হাজারো শিশুর প্রাণহানির আশঙ্কা ছিল। বর্তমানে সরকারের হাতে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। আক্রান্ত রোগীদের থেকে সুস্থ শিশুদের দূরে রাখা গেলে ঈদের পর সংক্রমণ আরও কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে নরসিংদীর বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতারাও ঈদের নামাজ আদায় করেন। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের নামাজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শিবপুরে নামাজ আদায় করেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

ঈদের জামাতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top