হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন

বাংলাদেশের পদত্যাগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮।

সূত্র বলছে, যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন গৃহীত না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন শেখ হাসিনা। তবে এখন পর্যন্ত তার আশ্রয় আবেদন গৃহীত হওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে। তিনিও হাসিনার সঙ্গে রয়েছেন। ভারতের আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি।

এর আগে, সোমবার দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে গজিয়াবাদের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনাকে বহনকারী প্লেন। সেখানে ৭৬ বছর বয়সী নেত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top