৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান, জরিমানা ৫০ হাজার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে বালুর সঙ্গে রং মিশিয়ে কৃষকদের কাছে বিক্রির উদ্দেশ্যে ভেজাল কীটনাশক উৎপাদনের অভিযোগে সাজিদা বেগম (৪০) নামে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৭৫০ কেজি ভেজাল কীটনাশক ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) দুপুরে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত সাজিদা বেগম ওই এলাকার ফরিজ উদ্দিনের স্ত্রী।

অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ, থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র ও কৃষি বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে বালুর সঙ্গে বিভিন্ন ধরনের রং ও উপাদান মিশিয়ে কীটনাশকের আদলে ভেজাল পণ্য তৈরি করে কৃষকদের কাছে বাজারজাত করা হচ্ছিল। এতে কৃষকরা প্রতারিত হওয়ার পাশাপাশি ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ৩৫০ কেজি প্যাকেটজাত এবং ৪০০ কেজি খোলা অবস্থায় থাকা মোট ৭৫০ কেজি ভেজাল কীটনাশক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার ও কৃষি সংশ্লিষ্ট আইনের আওতায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সব ভেজাল পণ্য ধ্বংসের নির্দেশ দেন।

কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের ভেজাল কৃষি উপকরণ ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি ফসলের ক্ষতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। তাই কৃষকদের অনুমোদিত ডিলার ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে কৃষি উপকরণ কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “বালুর সঙ্গে রং মিশিয়ে ভেজাল কীটনাশক তৈরির অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মোট ৭৫০ কেজি ভেজাল কীটনাশক জব্দ ও ধ্বংস করা হয়েছে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষকদের মধ্যে ভেজাল কৃষি উপকরণ নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারির দাবি

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top