১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

এস আলমের নিয়োগকৃতরা ইসলামী ব্যাংকে ঢুকতে পারছেন না

রাজধানীর দিলকুশায় এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্যাংকটির সুবিধাবঞ্চিত কর্মকর্তারা মঙ্গলবার (৬ আগস্ট) সকালে এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে বাধা দেন।

সুবিধাবঞ্চিত কর্মকর্তারা এদিন সকাল থেকে ব্যাংকের সামনে বিক্ষোভ করেন । এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, ‘অবৈধভাবে নিয়োগের মাধ্যমে কর্মকর্তাদের বসানো হয়েছিল। তাদের কারণে বৈধ নিয়োগ পাওয়াদের পদোন্নতি দেওয়া হতো না। অবৈধভাবে নিয়োগ পাওয়ারা ভুয়া লোন অনুমোদনসহ লুটপাট করে ব্যাংকটিকে দেউলিয়া করে দিয়েছে। তাদের অনিয়মের প্রতিবাদ করলেই চাকরি হারাতে হয়েছে।’

এ সময় ইসলামী ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা শান্ত হন। দখলকৃত ইসলামী ব্যাংক খুব দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে। এ ব্যাংকে ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ এসেছেন তারা আর এই ব্যাংকে ঢুকতে পারবেন না। এমডি সমর্থন দিয়েছেন। এরই মধ্যে আমাদের কাছে তিনি প্রতিনিধি পাঠিয়েছেন।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top