১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিক্ষোভ মিছিল

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের কারণে বেশ কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়।

কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইয়াছির আরাফাত রামিমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। এসময় ব্যানারে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি ছিল।

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের এটাই প্রথম মিছিল। মিছিলটি শনিবার সকাল ৬টায় শুরু হয়। এ সময় রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের যানবাহন চলাচল ১০ মিনিটের জন্য ব্যাহত হয় বলে স্থানীয়রা জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top