১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

আদমদিঘীতে বিদ্যুতের তারে জরিয়ে প্রাণ গেল ১ কিশোরের

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুতের তারে জড়িয়ে জিসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পৌওতা টিকড়ি পাড়ার গ্রামের পাশে একটি পুকুরে এ ঘটনা ঘটেছে। জিসান উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের এমরান হোসেনের ছেলে। সে মায়ের সাথে নানার বাড়িতে বসবাস করছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের ব্যবসায়ী সাখাওত হোসেন হেলাল তার পুকুর থেকে সেচপাম্পের মাধ্যমে পানি সেচ দিচ্ছিলেন। এদিন দুপুরে জিসান বন্ধুদের সাথে পুকুর পাড়ে আম পাড়তে যায়। এ সময় সেচপাম্পে ব্যবহৃত বৈদ্যুতিক লিকেজ তারে তার পা জড়িয়ে যায়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে পথের মধ্যে তার মৃত্যু হয়। আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top